- শিক্ষা সংবাদ
- টিপস অ্যান্ড ট্রিকস
- ভর্তি সংবাদ
- শিক্ষা বৃত্তি সংবাদ
পড়ায় মনোযোগ বাড়াতে যা দরকার
শিক্ষার্থীদের প্রতি সবাই যে পরামর্শটি দিয়ে থাকে তা হলো ‘মনোযোগ’ দিয়ে পড়াশোনা করো। অর্থাৎ পড়াশোনায় ভালো করে ‘মনোযোগ’ দাও। কিন্তু সব শিক্ষার্থী পক্ষে প্রায়ই তা সম্ভব হয় না। নানা কারণেই ব্যাহত হয় পড়ায় মনোযোগ। তবে সঠিক পরিবেশ আর কিছু পূর্বপরিকল্পনা গ্রহণ করলে তা পড়ায় মনোযোগের জন্য সহায়ক হতে পারে।
১৩৬ বছরের রাজশাহী কলেজ
১৮২৮ সালে রাজশাহীতে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষানগরী হিসেবে জন্ম নিয়েছিল রাজশাহী। ইংরেজি শিক্ষার প্রসারকল্পে রাজশাহীতে কর্মরত ইংরেজ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল বাউলিয়া ইংলিশ স্কুল। ১৮৩৬ সালে বাউলিয়া ইংলিশ স্কুলের নাম পরিবর্তন হয়ে পরিচিতি পায় কলেজিয়েট স্কুল নামে। এই কলেজিয়েট স্কুলের ছাত্রদের উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা থেকেই ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয় উত্তরবঙ্গের প্রথম মহাবিদ্যালয় রাজশাহী কলেজ।
আশা ইউনিভার্সিটিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনঃ জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট’ সেমিনারবাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, পবিত্র মাহে রমজানের পূর্বেই জাতীয় সংসদে সম্প্রতি পাসকৃত ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯-এর বিধি জারি ও দেশব্যাপী কার্যকর করা, এর পূর্বেই নতুন ভোক্তা আইনটি বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা প্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা সাপেক্ষে এর ত্র“টি-বিচ্যুতি, সীমাবদ্ধতা ও অসম্পূর্ণতা দূর করা, ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের কার্যালয় সাধারণ মানুষের নাগালে আনা এবং ক্রেতা আদালত গঠন, সরাসরি মামলা দায়েরের আইনগত অধিকার নিশ্চিত করাসহ বিনামূল্যে ক্রেতা-ভোক্তাদের আইনী সহায়তা দেয়ার দাবি জানিয়েছেন ভোক্তা প্রতিনিধি, আইনবিদ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। Last Updated ( Saturday, 05 September 2009 11:47 ) ২৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫৮৮১ জন উত্তীর্ণ২৮ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হয়েছে। এতে পাঁচ হাজার ৮৮১ জন উত্তীর্ণ হয়েছেন। সরকারি কর্ম-কমিশনের জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এদের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে বলে জানা গেছে। Last Updated ( Saturday, 05 September 2009 11:51 ) এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) স্প্রিং সেমিস্টার ’০৯-এর মেধা স্কলারদের সম্মানে ৩০ জুলাই তারিখে সংবর্ধনার আয়োজন করে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার শুরু থেকে ইউএপি যদিও সুযোগ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে অকাতরে বৃত্তি এবং বিশেষ ওয়েভার দিয়ে আসছে, তবু এ প্রথমবার তার মেধাবী শিক্ষার্থীদের সম্মানার্থে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা, ইউএপি ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এ মনিরুজ্জামান এবং সভাপতিত্ব করেন ইউএপি-এর ভাইস চ্যান্সেলর প্রেফেসর ড. এ মতিন পাটোয়ারী। অনুষ্ঠানে গরিব অথচ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ইউএপি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান ৫ লক্ষ টাকা দান করেন। সরকারের সাবেক সচিব, রাষ্ট্রদূত ও ইউএপি ফাউন্ডেশন সদস্য এ কে এম কামাল উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ¯িপ্রং সেমিস্টার মেরিট স্কলারশীপ অনুষ্ঠানে ৫ শতাধিক ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ৩৭০ জন ছাত্র-ছাত্রীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এন্ট্রি লেভেল স্কলারশীপ প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কয়েকশ’ ছাত্র-ছাত্রীকে স্পেশাল ফিন্যান্সিয়াল ওয়েভার প্রদান করেন, যিনি নিজে মেধাবী হয়েও আর্থিক কষ্টভোগ করেছিলেন। Last Updated ( Saturday, 05 September 2009 11:52 ) |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তিঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ স্বান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। |
<< Start < Prev 1 2 3 Next > End >>
Page 3 of 3