• শিক্ষা সংবাদ
  • টিপস অ্যান্ড ট্রিকস
  • ভর্তি সংবাদ
  • শিক্ষা বৃত্তি সংবাদ

উচ্চশিক্ষা : সহজ ভর্তি পরীক্ষা চাই

নিয়াজ আহম্মেদ
অল্প কিছুদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। গত বছরের এই সময়ে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তির জন্য নির্দেশনা দিলেও আমার জানা মতে কোনো বিশ্ববিদ্যালয়ই এ ধরনের নির্দেশনা গ্রহণ করেনি।

Last Updated ( Thursday, 10 September 2009 08:57 )

Read more...

 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম সংগ্রহ ও জমা অনলাইনে করা যাবে

২০০৯-১০ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব, যাতায়াত কষ্ট ও আর্থিক সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ভর্তি ফরম বিতরণ, জমা, ভর্তি ফি সংগ্রহ, পরীক্ষার আসনবিন্যাস ও ফল প্রকাশের কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন পদ্ধতি এবং মোবাইল ফোন সার্ভিস ব্যবহার করার বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি সংক্রান্ত সব তথ্য নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ, ভর্তি পরীক্ষার ফরম ওয়েবসাইটে দেওয়া ও অনলাইনে ফরম জমা নেওয়ার উদ্যোগ নেবে। ভর্তি পরীক্ষার ফি মোবাইল ফোনের মাধ্যমে অথবা অনলাইন ব্যাংকিং পদ্ধতিতে গ্রহণ করা হবে।

 

যুক্তরাজ্যে পড়াশোনা করতে আবেদনের নতুন নিয়ম

সম্প্রতি ইউকে হোম অফিস তাদের ভিসা আবেদনে পরিবর্তন এনেছে। অতীতে যুক্তরাজ্যে যাওয়ার ৮০টিরও বেশি রুট ছিল; কিন্তু সম্প্রতি এগুলোকে একসঙ্গে করে ৫টি টিয়ারসের আওতায় এনে পয়েন্টভিত্তিক ভিসা সিস্টেম চালু করা হয়েছে। এটি ৫টি টিয়ারস নিয়ে গঠিত। টিয়ার-১: হাইলি স্কিলড ওয়ার্কার্স যেমন সায়েন্টিস্ট, এন্টারপ্রিনার। টিয়ার-২: স্কিলড ওয়ার্কার্স যাদের জব অফার পাচ্ছে। টিয়ার-৩: লো-স্কিলড ওয়ার্কার্স যারা নির্দিষ্ট লেবার সর্টেজ ক্যাটাগরিতে সাময়িকভাবে আবেদন করবে। টিয়ার-৪: স্টুডেন্টদের জন্য। টিয়ার-৫: ইয়ুথ মোবিলিটি যেমন কোনো সঙ্গীতশিল্পী ইংল্যান্ডে কোনো কনসার্টে অংশগ্রহণ করতে যাচ্ছে।

Last Updated ( Saturday, 05 September 2009 11:45 )

Read more...

 

জাতীয় শিক্ষা নীতির কয়েকটি উল্লেখযোগ্য সুপারিশ

জাতীয় শিক্ষা নীতি কমিটি কর্তৃক সুপারিশকৃত কয়েকটি উল্লেখযোগ্য বিষয় নিচে তুলে ধরা হলো:

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা

৫ বছর বয়স্ক শিশুদের জন্য এক বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হবে। এর জন্য প্রতি প্রাথমিক বিদ্যালয়ে বাড়তি শিক্ষকদের পদ সৃষ্টি ও শ্রেণী কক্ষ বৃদ্ধি করতে হবে। আদিবাসি শিশুরা যাতে তাদের নিজেদের ভাষা শিখতে পারে সেই জন্য আদিবাসি শিক্ষক ও পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা হবে। পিছিয়ে পড়া এলাকাসমূহে অবস্থিত স্কুলসহ গ্রামীণ বিদ্যালয়গুলোকে বিশেষ সহায়তা দেয়া হবে। প্রাথমিক শিক্ষা হবে ৮ম শ্রেণী পর্যন্ত এবং অবৈতনিক, সার্বজনীন এবং বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষার সময়কাল ক্রমান্বয়ে বাড়িয়ে ২০১২ সালের মধ্যে ছয় বছর, ২০১৫ সালের মধ্যে সাত বছর এবং ২০১৮ সালের মধ্যে আট বছর করার কথা বলা হয়েছে। অর্থাৎ, বর্তমানের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার স্তর হবে অষ্টম শ্রেণী পর্যন্ত। প্রাথমিক স্তরে শিক্ষার ধারা নির্বিশেষে সকল শিক্ষার্থীকে নির্দিষ্ট শ্রেণীর পাঠ্যসূচী অনুযায়ী বাংলা, ইংরেজী, গণিত, বাংলাদেশ ষ্টাডিজ, জলবায়ু পরিবর্তনের ধারণাসহ প্রাকৃতিক পরিবেশ পরিচিতি এবং তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বাধ্যতামূলকভাবে পড়তে হবে। ৬ষ্ঠ থেকে ৮ম পর্যন্ত প্রাক-বৃত্তিমূলক শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক করা হবে। ৫ম শ্রেণী শেষে সকলের জন্য উপজেলা/পৌরসভা/থানা পর্যায়ে স্থানীয় সমাজ কমিটি/স্থানীয় সরকারের যৌথ ব্যবস্থাপনায় বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮ম শ্রেণী পর্যন্ত বৃত্তি দেয়া হবে। সকল শিক্ষার্থীর জন্য নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকবে।

Last Updated ( Saturday, 05 September 2009 11:50 )

Read more...

 

ক্লাস লেকচারে মনোযোগ দেয়ার কলাকৌশল

শিক্ষাজীবনে ক্লাস লেকচার খুব গুরুত¦পূর্ণ। লেখাপড়ায় ভালো করতে হলে ক্লাস করতেই হবে। অনেক শিক্ষার্থী আছেন যারা ক্লাস লেকচারকে গুরুত¦ দিতে চান না। কিন্ত– একজন শিক্ষক যথাসাধ্য চেষ্টা করেন একটি ভালো লেকচার দিতে। শিক্ষক তাঁর লেকচারে অনেক গুরুত¦পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। প্রয়োজনীয় জ্ঞানের অভাব আর অমনোযোগের কারণে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত হন সেসব গুরুত¦পূর্ণ বিষয় থেকে। কীভাবে ক্লাস লেকচার শুনতে হবে, কীভাবে মনোযোগ দেবে, এ নিয়েম এই প্রতিবেদন-

Read more...

 

বিদেশে উচ্চশিক্ষাঃ ১০টি পরামর্শ

এইচএসসি পাসের পর থেকেই বিদেশে উচ্চশিক্ষার ইচ্ছাটা অনেকেরই থাকে। উন্নত জীবন যাপন, উচ্চশিক্ষার পূর্ণ গ্যারান্টি, উজ্জ্বল ভবিষ্যৎ এবং পরিশেষে ওই দেশের নাগরিকত¦ লাভ ছাত্রছাত্রীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করে। আর ওই সুযোগটাই নিতে চায় কিছু স্টুডেন্ট রিক্রুটিং এজেন্সি। ওই সব এজেন্সির সাহায্য ছাড়াও আপনি বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কাগজপত্র নিজে তৈরি করতে পারেন। নিচের ১০টি পরামর্শ সবার জন্যই উপকৃত হবে।

Last Updated ( Friday, 11 September 2009 09:42 )

Read more...

 

শিক্ষানীতির খসড়া চূড়ান্ত

॥ এক বছরের প্রাক-প্রাথমিকসহ অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক, দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক এবং মাদরাসাসহ সব শিক্ষা ধারায় কিছু অভিন্ন পাঠ্যসূচি বাধ্যতামূলক করার সুপারিশ ॥॥

জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি গতকাল বুধবার জাতীয় শিক্ষানীতি ২০০৯-এর চূড়ান্ত (খসড়া) প্রতিবেদন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছে পেশ করেছেন। বিগত চার মাস ধরে ৫৬টি সংগঠনের সাথে মতবিনিময় শেষে এ চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়া হল। কমিটি শিক্ষার প্রাথমিক স্তরকে ধাপে ধাপে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক স্তরকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, মাদরাসাসহ সব ধারার পাঠ্যসূচিতে কিছু অভিন্ন বিষয় বাধ্যতামূলক এবং একটি জাতীয় শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করেছে।

Last Updated ( Saturday, 05 September 2009 11:51 )

Read more...

 

শিশুর জন্য সঠিক স্কুল নির্বাচন জরুরি

নতুন বছরের শুরুতেই আপনার সন্তান স্কুলে যাবে। সন্তানকে কোন স্কুলে ভর্তি করাবেন? সব দিক বিবেচনা করে স্কুল নির্বাচনের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। সঠিক স্কুল নির্বাচন করতে কোন কোন বিষয়ের ওপর নজর দিতে হবে ।

Read more...

 

<< Start < Prev 1 2 3 Next > End >>

Page 2 of 3