এআইইউবিতে ওরিয়েন্টেশন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ফল সেমিস্টার ২০০৯-১০-এর এমপিএইচ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীন, প্রো-ভাইস চ্যান্সেলর আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর তোফাজ্জল হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।


