জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩টি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান অনুষদের অধীনে আরও ৩টি নতুন বিভাগ চালু হচ্ছে। বিভাগগুলো হচ্ছে ফার্মেসি, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এছাড়া একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার খোলার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর থেকে চালু হওয়া ফার্মেসি বিভাগে এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ১৫ জন করে আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারটি বিশ্ববিদ্যালয় এবং এর বাইরে সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে।


