জুমাতুল বিদা, শবেকদর, ঈদুল ফিতর, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৪ দিনের ছুটি শেষ হবে আগামী ৫ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১০ দিন বন্ধ থাকবে। ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। আগামী ৬ অক্টোবর যথারীতি সব ক্লাস চালু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর আবেদনপত্র ১ অক্টোবর বিক্রি শুরু হবে এবং ভর্তি পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত চলবে।