ঢাকা শিক্ষাবোর্ডের প্রাইভেট এইচএসসি পরীক্ষার তথ্য
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাভুক্ত নিচের ২৩ কলেজ থেকে প্রাইভেট এসএসসি পরীক্ষার তালিকাভুক্তি করা যাবে। ২০১০ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু প্রাইভেট পরীক্ষার্থীদের নিচের কলেজের অধ্যক্ষের কাছে ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় ফি এবং অন্য কাগজপত্রসহ আবেদন করতে হবে। যেসব পরীক্ষার্থী ১৯৯৫ সালের আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক Verified and Found Correct লেখা থাকতে হবে। যেসব পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্নুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক Verified and Found Correct লেখা থাকতে হবে।
যেসব পরীক্ষার্থী ১৯৯৯ সালের আগে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্টের পরিবর্তে মাধ্যমিক পরীক্ষার সনদপত্র দিয়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্য প্রয়োজনীয় তথ্যাবলি সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে পাওয়া যাবে।
প্রাইভেট পরীক্ষা দেওয়ার জন্য নির্ধারিত কলেজের নাম:
১. সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা। ২. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। ৩. সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা। ৪. সর. বে. বদরুন্নেসা মহিলা কলেজ, বকসীবাজার, ঢাকা। ৫. সরকারি বিজ্ঞান কলেজ, ফার্মগেট, ঢাকা। ৬. সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। ৭. সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ৮. সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। ৯. সর. ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর। ১০. সরকারি নরসিংদী কলেজ, নরসিংদী। ১১. সরকারি নেত্রকোনো কলেজ, নেত্রকোনা। ১২. সরকারি মুমিনুন্নিসা মহিলা কলেজ, ময়মনসিংহ। ১৩. নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। ১৪. সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ। ১৫. সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। ১৬. সরকারি শেরপুর কলেজ, শেরপুর। ১৭. সরকারি কুমুদিনী কলেজ, টাঙ্গাইল। ১৮. সর. এম এম আলী কলেজ, কাগমারী, টাঙ্গাইল। ১৯. সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর। ২০. সরকারি শরীয়তপুর কলেজ, শরীয়তপুর। ২১. সরকারি নাজিম উদ্দিন কলেজ, মাদারীপুর। ২২. সরকারি রাজবাড়ী কলেজ, রাজবাড়ী এবং ২৩. সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ।
জেনে রাখুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১, ২, ৩, ও ৪ নভেম্বর, ২০০৯। আবেদনপত্র পাওয়া যাবে ২৪ সেপ্টেম্বর, ২০০৯ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আবেদনপত্র সংগ্রহ করা যাবে ২৪ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ অক্টোবর। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৫ নভেম্বর, ২০০৯। ভর্তি পরীক্ষা ছয়টি ভিন্ন ইউনিটে ছয়টি বিভাগের জন্য অনুষ্ঠিত হবে−কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, সংগীত, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম এবং অর্থনীতি বিভাগে। বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd থেকে।


