রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ গ্রাজুয়েটদের জন্য এমবিএ প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর সিজিপিএ কমপক্ষে ২ দশমিক ৫ থাকতে হবে।
আবেদনপত্র সংগ্রহ ও জমাদান: আবেদনকারী অফেরতযোগ্য নগদ পাঁচ শ টাকার বিনিময়ে আইবিএ কার্যালয় থেকে আবেদনপত্রসহ নির্দেশিকা সংগ্রহ করতে পারবেন। আবার ‘পরিচালক, আইবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ বরাবর পাঁচ শ টাকার ব্যাংক ড্রাফটসহ নিজ ঠিকানাসংবলিত ৩৫ টাকা মূল্যমানের ডাকটিকিটযুক্ত খাম নির্ধারিত সময়ের মধ্যে আইবিএ অফিসে পাঠিয়েও আবেদনপত্র ও নির্দেশিকা সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ তা অবশ্যই অফিস চলাকালীন আইবিএ কার্যালয়ে ১৬ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ: ৯ অক্টোবর, ২০০৯ শুক্রবার সকাল ১০টা। ভর্তিসংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য আগ্রহীদের আইবিএ অফিসে অফিস চলাকালীন যোগাযোগ করতে হবে।