ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ স্বান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে।

যেসব বিষয়ে ভর্তি হওয়া যাবে: বাণিজ্য অনুষদের ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়গুলোতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। প্রোগ্রাম দ্রুত সমাপ্ত করার জন্য ট্রায়-সেমিস্টার সিস্টেমে অনুষ্ঠিত হবে। ছাত্রছাত্রীদের প্রয়োজন সংকুলান করতে ইউনিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে ৬ পয়েন্ট নিয়ে যেকোনো বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে (প্রথম বিভাগ =৩, দ্বিতীয় বিভাগ = ২, তৃতীয় বিভাগ = ১, জিপিএ-৪ = ৩, জিপিএ-৩ = ২, জিপিএ-২ = ১ পয়েন্ট হিসেবে পরিগণিত হবে)। আবেদনকারী প্রার্থীদের শিক্ষা গ্রহণকালীন সময়সীমা এবং চাকরির অভিজ্ঞতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আবেদনপত্র ১৫ সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত জমা দেওয়া যাবে বাণিজ্য অনুষদের ডিনের কার্যালয়ে। আবেদনপত্র সংগ্রহ করতে হবে সোনালী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে নগদ ৫০০ টাকার বিনিময়ে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর ২০০৯ শুক্রবার বিকেল তিনটায়।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে−ডিন অফিস, বাণিজ্য অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন: ৮৬৩২৯৫, ৯৬৬১৯২০-৭৩/ এক্সটেনশন: ৪৩৬০।