ইবির ভর্তি ফরম বিতরণ শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০০৯-১০ সেশনের অনার্স প্রথম বর্ষ ভর্তি ফরম বৃহস্পতিবার থেকে বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার ভিসি অধ্যাপক ড. এম আলাউদ্দিন তার কার্যালয়ে ভর্তি পরীক্ষার ফরমের জন্য নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন।
ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপত্র, বিশেষ কোটার আবেদনপত্র ও নির্দেশিকা www.iubd.net-এ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু ছাত্রছাত্রীকে আবেদনপত্রটি ডাউনলোড করে লিগ্যাল (৮.৫”/১৪”) সাইজের সাদা অফসেট কাগজের একপিঠে লেজারপ্রিন্ট করতে হবে। পূরণকৃত আবেদনপত্র ১০ সেপ্টেম্বর থেকে জমা নেয়া হচ্ছে। ফরম বিতরণ চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থানাপাড়া ও ঝিনাইদহ শাখায় নির্ধারিত রসিদের মাধ্যমে প্রতিটি ফরমের জন্য ৩০০ টাকা জমা দিতে হবে। অফিস চলাকালে সংশ্লিষ্ট ইউনিট অফিসে ফরম জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
এ বছর দুটি নতুন বিভাগ পরিসংখ্যান ও ফিনান্সসহ মোট ১ হাজার ৫৭৫টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে বলে একাডেমিক শাখা থেকে জানা গেছে।


