ভর্তি সংবাদ
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স ভর্তি PDF Print E-mail
Friday, 25 September 2009 06:57

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং (সম্মান) শ্রেণীতে নিচের অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলোতে প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের অধীন বিভাগগুলো: ক. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং খ. ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি গ. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
লাইফ সায়েন্স (এলএস) অনুষদের অধীন বিভাগগুলো: ক. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট খ. ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স গ. ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স ঘ. বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
ভর্তি ফরম সংগ্রহের জন্য ন্যূনতম যোগ্যতা: ১. বিজ্ঞান গ্রুপে ২০০৫-০৬ বা ২০০৬-০৭ শিক্ষাবর্ষে এসএসসি/দাখিল/সমমান এবং ২০০৭-০৮ বা ২০০৮-০৯ শিক্ষাবর্ষে এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ন্যূনতম মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। তবে এসএসসি/দাখিল/সমমান এবং এইচএসসি/আলিম/সমমানের উভয় পরীক্ষার প্রতিটিতেই চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৩.০০ নম্বর থাকতে হবে। ২. সিএসই অনুষদে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৩.০০ পেতে হবে। লাইফ সায়েন্স অনুষদে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৩.০০ পেতে হবে।
ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময়: ৪ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০০৯ পর্যন্ত অফিস চলাকালে ৩৫০ টাকা জমা দিয়ে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করা যাবে (সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) এবং যথাযথভাবে পূরণ করা আবেদন ফরম জমা দেওয়া যাবে।
ফরম সংগ্রহ ও জমা দেওয়ার স্থান: ১. সংশ্লিষ্ট ডিন অফিস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সন্তোষ, টাঙ্গাইল। ২. বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিস, সুবাস্তু নভোনীল, ফ্ল্যাট-১/এ (দ্বিতীয় তলা), বাড়ি-৩৬, রোড-১৪/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ (বাংলাদেশ মেডিকেল কলেজের বিপরীতে)।
আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে: ১. সব পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্রের সত্যায়িত ফটোকপি ২. সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি। ৩. পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত রঙিন ছবি।
ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ২০ নভেম্বর২০০৯ শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়: লাইফ সায়েন্স অনুষদের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং সিএসই অনুষদের পরীক্ষা বেলা ২.৩০ থেকে ৪.৩০টা পর্যন্ত।
অন্যান্য তথ্য: প্রতিটি বিভাগে সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ৫০। আবেদন ফরম যথাযথভাবে স্বহস্তে পূরণ করে জমা দিতে হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য ভর্তি নির্দেশিকা ছাড়াও সংশ্লিষ্ট ডিন অফিস বা বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে জানা যাবে।