নোটিশ বোর্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষ হবে ৫ অক্টোবর PDF Print E-mail
Friday, 25 September 2009 07:09

জুমাতুল বিদা, শবেকদর, ঈদুল ফিতর, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৪ দিনের ছুটি শেষ হবে আগামী ৫ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১০ দিন বন্ধ থাকবে। ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। আগামী ৬ অক্টোবর যথারীতি সব ক্লাস চালু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর আবেদনপত্র ১ অক্টোবর বিক্রি শুরু হবে এবং ভর্তি পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত চলবে।

 
শেকৃবির ভর্তি আবেদনের শেষতারিখ ২৯ অক্টোবর PDF Print E-mail
Friday, 25 September 2009 06:59

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য আবেদনপত্র ১১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় থেকে কোনো আবেদনপত্র পাওয়া যাবে না। ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করার পর বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত এসআই ফরম পূরণ করে ২৯ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ে এ বছর এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের আসনসংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে।

 
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞাতব্য PDF Print E-mail
Friday, 25 September 2009 06:58

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৩০ সেপ্টেম্বর ২০০৯ তারিখ বুধবার হতে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে এবং ১২ অক্টোবর, সোমবার হতে সকল বিভাগের সকল বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে আগামী ৪ অক্টোবর, রোববার সকাল ১০টায় ছাত্রদের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।

 
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ফরম বিতরণ ৫ অক্টোবর থেকে PDF Print E-mail
Friday, 11 September 2009 09:09

গাজীপুরে অবস্িথত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি ফরম বিতরণ শুরু হবে ৫ অক্টোবর থেকে। ২৪ নভেম্বর পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। ক্যাম্পাসে অবস্িথত সোনালী ব্যাংকে ৫০০ টাকা জমা দিতে হবে। এরপর ওই রসিদ দিয়ে অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।

 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুরু PDF Print E-mail
Friday, 11 September 2009 09:08

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি নতুন বিভাগ ফার্মাসি, মাইক্রো বায়োলজি ও বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হবে ২০০৯-১০ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর থেকে। আবেদনপত্র আগামী ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংগ্রহ করা যাবে।
ভর্তি পরীক্ষার সময়সুচি:
খ ইউনিট ০৬-১১-০৯; ক ইউনিট
১৩-১১-০৯; গ ইউনিট ২০-১১-০৯ এবং ঘ ইউনিট ০৪-১২-০৯।